বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
নারীর প্রতি সহিংসতা রোধে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স রাখার সুপারিশ

নারীর প্রতি সহিংসতা রোধে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স রাখার সুপারিশ

ভিশন বাংলা ডেস্ক: নারীর প্রতি সহিংসতা রোধে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে অভিযোগ বক্স রাখার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ। বৈঠকে কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, বেগম ফজিলাতুন নেছা, মো. আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে কিশোর কিশোরী ক্লাব প্রকল্প, ডিএনএ ল্যাব এবং বাংলাদেশ শিশু একাডেমি আইন-২০১৮ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। যে কোন সহিংসতার হাত থেকে কিশোরীদের রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া আলোচনা শেষে জয়িতা টাওয়ারের কার্যক্রম দ্রুত গতিতে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সূত্র আরো জানায়, বৈঠকে ডিএনএ ল্যাব ও বাংলাদেশ শিশু একাডেমি আইন-২০১৮ নিয়ে করণীয় নির্ধারণে মো. আব্দুল আজিজকে আহ্বায়ক করে এবং কিশোর কিশোরী ক্লাব প্রকল্প অগ্রগতি জানতে এ.এম. নাঈমুর রহমানকে আহ্বায়ক করে পৃথক দু’টি সাব-কমিটি গঠন করা হয়। সাব কমিটি দু’টিকে পরবর্তী বৈঠকে ওই সকল বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com