মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, দুই র‌্যাব সদস্য আহত

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, দুই র‌্যাব সদস্য আহত

স্টাফ রিপোর্টার: গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।র‌্যাবের দাবি- নিহত ওই যুবক অস্ত্র ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য সানা উল্লাহ ও উজ্জল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাব সদস্যরা টহল দেয়ার সময় গোপন সূত্রে জানতে পারে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় একদল অবৈধ অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বেচাকেনা করছে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে অজ্ঞাত পরিচয় এক অস্ত্র ব্যবসায়ী নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। শুক্রবার সকালে নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com