রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি

দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না। কারণ হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়। হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার। আবার কবর দিতে গেলেও সেখানে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার।

তিনি বলেন, ‘পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। কার্যকরী, শান্তিপূর্ণ, উন্নয়নমূলক ও সভ্য দেশ গঠনের জন্য পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা পুলিশকে সহযোগিতা করেন।’

শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে বাংলাদেশে না থাকে, সেটার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে এই নির্দেশনা দিয়েছেন যে, বাংলাদেশ পুলিশ হবে একদম সৎ ও মানবিক পুলিশ এবং জনগণের বন্ধু।’

ঈদকে কেন্দ্র করে যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় এখানে বাড়তি নজরদারি থাকবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে চেকপোস্ট ও টহল জোরদার করা হবে।
এ ছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

তিনি জানান, গাজীপুরকে মাদকমুক্ত করতে হবে। আসন্ন ঈদে যেন ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিতে পারে সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জন্য পুলিশকে সবার সহযোগিতা করার আহ্বান জানান। তিনি সড়কে চালকদের নিয়ম ও আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন না করার অনুরোধ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়িখা আক্তার শিখার সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূঁইয়া, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাহজারুল আলম, মহানগর বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, প্রভাষক বসির উদ্দিন, গাজী সালাউদ্দিন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com