রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
আগৈলঝাড়া থেকে মোঃ জহিরুল ইসলাম সবুজ:
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি বজায় রেখে শনিবার বিকালে গৈলা কেন্দ্রিয় জামে মসজিদে ইফতারপূর্বক আলোচনা সভায় আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মিঠু মির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজান জমাদার এর সঞ্চালনা প্রধান অতিথীর বক্তব্য রাখেন আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি সেকেন্দার আলী মৃধা, ডেপুটি কমান্ডার আরমগীর হোসেন সরদার, গৈলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড শাহ আলম মির ,আইউব আলী মৃধা, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সাধারন সম্পাদক ভিপি সেলিম, আগৈলঝাড়া যুবদল সদস্য সচিব সাইফুল আলম সিপন, যুবদল নেতা তারেক ফকিরসহ রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথী আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি সেকেন্দার আলী মৃধা বক্তব্য বলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কে শক্তিশালী ও গতিশীল করতে মুক্তিযোদ্ধাদের অবদান অপরিহায। মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কে শক্তিশালী ও গতিশীল করতে সর্বত্তোক সহায়তার আস্বাস প্রদান করেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম দল আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান তিনি।
আগৈলঝাড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মিঠু মির বলেন, জাতীযতাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠন যা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের প্রজন্মকে সংগঠিত করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং দলের নীতি ও আদর্শ আগামী প্রজন্মের মধ্যে বিস্তার করার প্রত্যায় ব্যাক্ত করেন।
আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারন সম্পাদক মিজান জমাদার বলেন, দেশ রক্ষার লক্ষ্যে একটি শক্তিশালী সংগঠন আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম দল রাজনৈতিক পদ-পদবির মোহ থেকে দূরে থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যে কাজ করবে বলে অঙ্গীকার করেন।
আলোচনা সভা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও মরহুম আরাফাত রহমান কোকোর রুমের মাগফেরাত এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা বশেষ দোয়া ও মোনাজাত করা হয়।