মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বিশু (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।নিহত বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সীপাড়ার তৈমুর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে জেলার মাসুদপুর সীমান্ত দিয়ে বিশুসহ কয়েকজনের ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। এ সময় সভাপুরের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি চালালে বিশু গুলিবিদ্ধ হন। সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশি ভূখণ্ডের আন্তর্জাতিক পিলার ১৬৮ এর সাব ৪-৫ পিলারসংলগ্ন এলাকায় নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়।এরপর সহযোগীরা তার মৃতদেহ ফেলে পালিয়ে যান।এ ব্যাপারে জিজ্ঞেস করলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ‘তিনি ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকার বিষয়টি শুনেছেন। তবে এর বেশি তিনি কিছু জানেন না।’স্থানীয় ওয়ার্ড সদস্য সমীর আলী জানান, শনিবার সকালে স্থানীয়রা বিশুর মৃতদেহ একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খবর দেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com