বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
ঢাবি’র সংগীত বিভাগের সম্মাননা পেলেন সুরকার সেলিম আশরাফ

ঢাবি’র সংগীত বিভাগের সম্মাননা পেলেন সুরকার সেলিম আশরাফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে সম্মাননা স্মারক পেয়েছেন দেশের প্রখ্যাত সুরকার সেলিম আশরাফ। গতকাল শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে ‘সুরকার’ ক্যাটাগরিতে তাঁকে এই সম্মাননা জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান কণ্ঠশিল্পী লিনা তাপসীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সম্মাননা পেয়ে সুরকার সেলিম আশরাফ তাঁর ফেসবুক আইডি থেকে প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগ সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে প্রেরণা সৃষ্টি করবে। দেশের শিল্পী ও সংস্কৃতি অঙ্গনে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান কণ্ঠশিল্পী লিনা তাপসীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’সহ শ্রোতাপ্রিয় অনেক গানের সুরকার সেলিম আশরাফ। গুণী এই মানুষটির বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। তাঁর স্ত্রী দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com