বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
৩ দিন পর সারাদেশে নৌ চলাচল শুরু

৩ দিন পর সারাদেশে নৌ চলাচল শুরু

ভিশান বাংলা ডেস্কঃ ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩ দিন বন্ধ থাকার পর সারাদেশে সব ধরনের নৌ চলাচল শুরু হয়েছে।আজ রবিবার সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়। সকাল সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ সোনারতরী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এক নম্বর সতর্কতা সংকেত থাকলেও তাতে নৌযান চলাচলে বাধা নেই।ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে ধেয়ে আসায় বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর।এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।শনিবার (৪ মে) ঘূর্ণিঝড়টি দুর্বল অবস্থায় বাংলাদেশ অতিক্রম করে। শনিবার দুপুর থেকে বিপদ সংকেত নামিয়ে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com