বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু

ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রি শুরু

ডেস্ক নিউজঃ ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকার কাউন্টার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার সকাল ছয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। টিকিট কিনতে বিভিন্ন বাস কাউন্টারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বাস কম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন থাকা সাপেক্ষে টিকিট বিক্রি চলবে। ভোররাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন। আগামী ৪ জুন থেকে তিন দিন ঈদের মূল ছুটি থাকার কথা রয়েছে।

ঈদ উপলক্ষে প্রতি বছরই গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হয়। এবারও সে ব্যবস্থাই করা হয়েছে। তবে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আগের মতো তাৎক্ষণিক টিকিট বিক্রি করা হবে।

এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে। ৩০ মে থেকে মানুষের বাড়ি যাওয়ার ভিড় শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর ৩১ মে শুক্রবার ও ১ জুন শনিবার পড়ায় অনেকেই আগভাগে ছুটি নিয়ে বাড়ি চলে যাবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com