শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কিশোর কারুণিক এর কবিতা

কিশোর কারুণিক এর কবিতা

ছি:
-কিশোর কারুণিক

কান পাতলেই শুনতে পাই
কান্নার আওয়াজ
শিশুর কান্না, নারীর কান্না
নির্যাতিত মানুষের কান্না।

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বাজারে
পকেটে পাঁচটাকা কয়েন
মন অশান্ত, শরীর অশান্ত
অশান্ত সমাজ প্রিয়স্বদেশ।

দেবতারা পূঁজা নেবার অভিপ্রায়ে
পাঁচতারকা হোটেলে বিলাসি জীবন
ছন্নছাড়া মানুষগুলো ভাসমান
সীমানা কাঁটাতার অতিক্রম করে পরবাসী।

মানুষ দেবতার পাটাতনে
মানুষের স্বপ্নভঙ্গ
দেবতার পৌষ মাস।

জ্বলছে ঘর, পুড়ছে মন
ঝলছে গেছে মাটি
সভ্যতা নামক আধুনিক শব্দটা
দেবতার পায়ে করে লুটোপুটি।

শাসিত জীবন ব্যবস্থায়
শোষিতরা যেন ললিপপ
নিঃশেষের তরে যেন তাদের জীবন যাপন।

চলছে
এই ভাবেই চলছে
সেই আদিম থেকে মধ্যযুগ
এখন বর্তমান।

পাপ বলে যদি কিছু থেকে থাকে
দূর্বলতায় এক মহাপাপ।

নির্বাণ জীবন যাপনে
প্রতি মূহুর্তে প্রতি পদে পদে
নিষ্ঠা, কষ্ট, কিঞ্চিত সুখ
জীবনটা যেন তৃণসম দূর্বাঘাস।

আমি দূর্বাঘাস হতে চাই না
দেবতার অভিশাপ মাথায় পেতে নিলাম
আর নয় দেবতার পায়ে অর্ঘ্য
অন্তত মনে মনে
মৃদু স্বরে বলে যায়
ছিঃ, ছিঃ, ছিঃ, ছিঃ, ছিঃ
কেমন দেবতা তুমি-
ভক্তের কষ্টার্জিত ঘামে রক্তে-
তৃপ্তির ঢেঁকুর তোলে?
ছিঃ!

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com