বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
৬ বছরের কন্যাশিশু লালসার শিকার হয়ে হাসপাতালে

৬ বছরের কন্যাশিশু লালসার শিকার হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিদেক
শেরপুরের নালিতাবাড়ীতে ছয় বছর বয়সী এক কন্যাশিশু আতিকুর রহমান (২৫) নামে এক যুবকের লালসার শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে।এ ঘটনায় ওই কন্যাশিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে মাঠে নেমেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (১ লা জুলাই) বিকেল ছয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও পরিবার সূত্র জানায়,বিকেলে ওই গ্রামের দিনমজুরের ছয় বছর বয়সী কন্যাশিশু আরেক শিশুর সাথে বাড়ির বাইরে খেলা করছিল। এসময় ওই দুই শিশুকে দোকান থেকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে কন্যাশিশুটিকে একটু দূরের পরিত্যক্ত ভিটার বাগানে নিয়ে যায় আতিক।রাস্তায় বসিয়ে রেখে যায় সাথের অপর শিশুকে। পরে সেখানে নিয়ে ওই কন্যাশিশুকে পাশবিক নির্যাতন করে সটকে পড়ে আতিক। এরপর অসুস্থ হয়ে পড়া কন্যাশিশু কান্নাকাটি করে বাড়ি ফিরলে ঘটনা প্রকাশ পায়।পরে রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আহত শিশুকে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান,অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com