বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে : প্রধানমন্ত্রী

বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে : প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ডেস্ক: দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে। ফিনল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রিয় দেশবাসী, সবসময় দেশে আপনাদের সঙ্গে ঈদ উদযাপন করি। এবারে বিভিন্ন কারণে আমাকে দেশের বাইরে আসতে হয়েছে। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।

প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, পরিবার-পরিজন ছাড়া যারা বিদেশে আছেন, তাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমিও এখন প্রবাসে আছি। আমি জানি, দূরে থাকাটা কত কষ্টকর।

রমজানের শিক্ষার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। সে আনন্দটা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।

তিনি আরো বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

বিশ্ববাসীর সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে শেখ হাসিনা বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com