রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

১৪০টি টিভি চ্যানেলের আবেদন জমা পড়েছে : তথ্যমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

ডেস্ক নিউজ: তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন, `৩৪টি টেলিভিশন অনএয়ারে আছে, ৪০টি চ্যানেলের অনুমোদন আছে এবং আরো ১৪০টি নতুন চ্যানেল অনুমোদনের আবেদন পড়ে আছে। আমি নিজেও সেটাই ভাবি, যে চ্যানেলগুলো আছে তারাই হিমশিম খাচ্ছে এবং কর্মীদের বেতন দিতে পারছে না সেখানে নতুন চ্যানালের প্রয়োজনীয়তা কতোটুকো।’

বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর বিজ্ঞাপন বিড়ম্বনা ও টেলিভিশন চ্যানলগুলোর কর্মী ছাঁটাই প্রসঙ্গে লন্ডন প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নত্তোর পর্বে ব্রিটেনে সফররত তথ্যমন্ত্রী এই তথ্য জানান।

অন্য এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, নীতিমালা ও আইনের কারণেই প্রবাসে বাংলাদেশের সরকারের বিজ্ঞাপন দেওয়া সম্ভব নয়। তাই প্রবাসী বাংলা সংবাদমাধ্যমে প্রণোদনার বিষয়টি চিন্তা করা যেতে পারে।

তথ্যমন্ত্রী সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার, ডিজিটাল নিরাপত্তা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমাদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহামেদের পরিচালনায় প্রেসক্লাবের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের ট্রেজারার আ স ম মাসুম

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com