রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মধ্যরাতে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

মধ্যরাতে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী-কাঁচপুর সড়কের যাত্রাবাড়ী থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম (৩৫) ডেমরা ট্রাফিক জোনের এএসআই ছিলেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের গ্রামের বাড়ি নিলফামারী জেলার সদর থানার জাগতি গ্রামে।

এ বিষয়ে যাত্রবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ বলেন, গতকাল দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ডেমরা ট্রাফিক জোনের টিআই গোলাম মোস্তফা বলেন, ট্রাফিক পুলিশের এএসআই খায়রুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন। শুক্রবার রাতে কর্তব্যরত অবস্থায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মারা যান। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com