শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
ময়নাতদন্তে মিলেছে ধর্ষণের আলামত, মুখে ঠোঁটে কামড়ের দাগ

ময়নাতদন্তে মিলেছে ধর্ষণের আলামত, মুখে ঠোঁটে কামড়ের দাগ

মেডিকেল প্রতিবেদক: রাজধানীর ওয়ারীর বনগ্রামে খালি ফ্ল্যাট থেকে উদ্ধার সামিয়া আফরিনের (৭) মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্তে সামিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সামিয়ার ময়নাতদন্ত সম্পন্ন করেন।

ময়নাতদন্তের পর ডা. সোহেল মাহমুদ জানান, শিশু সামিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে প্রথমে ধর্ষণ করে পরে রশি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। তার মুখে ও ঠোঁটে কামড়ের দাগ রয়েছে। এছাড়া যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে।

তবে আরও নিশ্চিত হওয়ার জন্য শিশুটির হাইভেজোনাল সফট সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হবে।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় এখনই জানাননি ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

এর আগে শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যার পর থেকে শিশু সায়মার খোঁজ পাচ্ছিল না পরিবার। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবনির্মিত ভবনটির নবম তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে সায়মাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিশুটির বাবা আব্দুস সালাম নবাবপুরের একজন ব্যবসায়ী। তার দুই ছেলে, দুই মেয়ের মধ্যে সবার ছোট ওই মেয়েটি একটি স্কুলে নার্সারিতে পড়ত।

এ ঘটনায় সায়মার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com