রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

দুধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার নির্দেশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

আদালত প্রতিবেদক: দুধ নিয়ে জনমনে বিভ্রান্তিকর তথ্য যেন না ছড়ায় এমন প্রতিবেদন ও বিজ্ঞাপন প্রকাশ না করতে বিএসটিআইকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিক এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৪ জুলাই শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

আদালতে বিএসটিআইয়ের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সরকার এমআর হাসান। রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ। শুনানিকালে ‘আদালত পাস্তুরিত দুধ নিয়ে বিএসটিআইয়ের প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেন’ শিরোনামে গণমাধ্যমে বিএসটিআইয়ের আইনজীবীর ওই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন আদালত।

আদালত বলেন, ‘দুধ পরীক্ষার প্রতিবেদন নিয়ে আমরা কোনো আদেশ দিইনি, মতামতও প্রকাশ করিনি। অথচ আপনি মিডিয়ার সামনে আদালতের সন্তোষ প্রকাশের কথা বললেন। আর আপনার এই বক্তব্যের পর গণমাধ্যমে প্রাণ গ্রুপ হাইকোর্টের উদ্ধৃতি দিয়ে তাদের পণ্যের গুণগান প্রচার করছে। এই দুধ খেয়ে যদি কেউ অসুস্থ হয়, তার দায় কে নেবে? পরে আদালত তাদের আদেশ ছাড়া কোনো বক্তব্য মিডিয়ার সামনে না দিতে বিএসটিআইয়ের আইনজীবীকে মৌখিকভাবে নির্দেশ দেন।

এর আগে গত ৮ জুলাই পাস্তুরিত দুধ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ ও বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের দেয়া প্রতিবেদন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট। বিএসটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার সরকার এম আর হাসান যুগান্তরকে বলেন, জনমনে বিভ্রান্তিকর তথ্য যেন না ছড়ায় দুধ নিয়ে এমন প্রতিবেদন ও বিজ্ঞাপন প্রকাশ না করতে আদালত মৌখিক নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আমাদের সতর্ক করেছেন। যেন কোনো আদেশের আগে সংবাদ প্রচার না হয়। এর আগে পাস্তুরিত দুধ নিয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিস রিসার্চ, বাংলাদেশের (আইসিডিডিআরবি) গবেষণা প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com