মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
কুমিল্লায় চারজনকে কুপিয়ে হত্যা করলো মানসিক ভারসাম্যহীন যুবক

কুমিল্লায় চারজনকে কুপিয়ে হত্যা করলো মানসিক ভারসাম্যহীন যুবক

নিজস্ব প্রতিবেদক: জেলার দেবীদ্বারে দিনেদুপুরে মা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছেন মোখলেছুর রহমান (৩৪) নামে এক যুবক। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক মোখলেছুর রহমান।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রাধানগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে আবু হানিফ ( ১২), একই বাড়ির নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (৩৬) ও মা মাজেদা বেগম (৫৫)। চারজনই এক বাড়ির বাসিন্দা। তবে তাদের মধ্যে সম্পর্ক কি, তা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে মানসিক ভারসাম্যহীন মোখলেছুর রহমান দা নিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির যাকেই সামনে পেয়েছেন, তাকেই কুপিয়েছেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহত হন আরো চারজন। পরে স্থানীয়রা মোখলেছুর রহমানকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলার দেবীদ্বারে দিনেদুপুরে মা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যা করেছেন মোখলেছুর রহমান (৩৪) নামে এক যুবক। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক মোখলেছুর রহমান।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রাধানগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে আবু হানিফ ( ১২), একই বাড়ির নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (৩৬) ও মা মাজেদা বেগম (৫৫)। চারজনই এক বাড়ির বাসিন্দা। তবে তাদের মধ্যে সম্পর্ক কি, তা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে মানসিক ভারসাম্যহীন মোখলেছুর রহমান দা নিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির যাকেই সামনে পেয়েছেন, তাকেই কুপিয়েছেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহত হন আরো চারজন। পরে স্থানীয়রা মোখলেছুর রহমানকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com