রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

‘সব সরকারি সেবামূলক অফিস দালালমুক্ত করা হবে’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ‘জেলা পাসপোর্ট অফিস, উপজেলা এসিল্যান্ড অফিসসহ যেসব দপ্তরে জনগণ সরাসরি সেবা পেয়ে থাকেন, সেসব অফিসকে দালালমুক্ত করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের পঞ্চম দিনের প্রথম কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্ব বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে ছয় মাসের কম বয়সী শিশুসহ সরকারি চাকরিতে নতুন যোগদানকারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির বিধান করা হবে। এছাড়া ডিসিদের প্রস্তাবিত জনপ্রশাসন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনা করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, রাঙামাটি ও খাগড়াছড়িসহ গুরুত্বপূর্ণ জেলায় প্রটোকলের জন্য সরবরাহ করা হবে প্রয়োজনীয় গাড়ি। মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিবারের আর্থিক সুবিধা পরীক্ষা-নিরীক্ষা করে এ সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নদীমাতৃক জেলাগুলোতে জরুরি উদ্ধার কার্যক্রম এবং জাটকা ও মা ইলিশ নিধনবিরোধী অভিযান চালানোর জন্য স্পিড বোট সরবরাহ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com