রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

নৌ ধর্মঘট প্রত্যাহার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুলাই, ২০১৯

ডেস্ক রিপোর্ট: নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট আংশিক প্রত্যাহার করে যাত্রীবাহী নৌযান চলাচল শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এ ঘোষণায় বিকেল সাড়ে ৪টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার শ্রম অধিদপ্তরের বৈঠকে নৌযান শ্রমিকরা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সাংবাদিকদের জানান শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রথমেই বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম যাত্রীবাহী নৌযানের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। পরে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।

এর আগে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের ডাক দেন নৌযান শ্রমিকরা। বুধবার সকাল থেকে কোনো লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com