রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে প্রকৌশলী আটক

ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে প্রকৌশলী আটক

নিজস্ব প্রতিবেদক: ঘুষের টাকা নেওয়ার সময় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাত ৯টার দিকে দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি দল ওই প্রকৌশলীকে আটক করে। আটকৃত প্রকৌশলীর নাম মো. দেলোয়ার হোসেন। দিনাজপুর কার্যালয় থেকে তিনি আটক হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামে একজনকে বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনুমোদনের দেড় বছর পার হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাকে হয়রানি করছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

ভুক্তভোগী তাদেরকে বারবার অনুরোধ করলেও নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ বরাদ্দ প্রদানের জন্য দেড় লাখ টাকা দাবি করেন। অভিযোগকারী দুদকের স্মরণাপন্ন হলে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা একটি এনফোর্সমেন্ট টিম গঠন করেন। ওই টিম রোববার সন্ধ্যা থেকেই গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুর ডিভিশনে গোপনে অভিযান চালায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এক সময় আবেদনকারীর কাছ থেকে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণ করছিলেন দেলোয়ার। এ সময় দুদকের সদস্যরা গিয়ে নিজ কার্যালয়ে হাতেনাতে তাকে আটক করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com