শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
শেষকৃত্যে যোগ দিতে গিয়ে লাশ হলো ৬৫ জন

শেষকৃত্যে যোগ দিতে গিয়ে লাশ হলো ৬৫ জন

ডেস্ক নিউজ: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে সমবেত জনতার ওপর চালানো সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে বোকো হারাম ওই হামলা চালিয়েছে।

জানা গেছে, দেশটির বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির কাছে একটি গ্রামে একটি শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় মোটরসাইকেল এবং ভ্যানে করে বেশ কয়েকজন বন্দুকধারী ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। অপরদিকে হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে আরো বেশ কয়েকজন নিহত হয়েছে। ওই এলাকায় ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর দাপট বেড়ে গেছে। তারা সাম্প্রতিক সময়ে সেখানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। তিনি নৌবাহিনী এবং সেনাবাহিনীকে এই হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com