রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করার আহ্বান ওবায়দুল কাদেরের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগের পরীক্ষা বিনামূল্যে করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার (৩১ জুলাই) রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ডে ৩ দিনব্যাপী এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘গরিব মানুষের পক্ষে পাঁচশ-হাজার টাকা দিয়ে ডেঙ্গুর মতো এ রোগের রক্ত পরীক্ষা করার অবস্থা নেই। তাই চিকিৎসকদের বলব মানবতার স্বার্থে, দেশের স্বার্থে নামমাত্র একশ টাকা অথবা বিনা পয়সায় রক্ত পরীক্ষা করুন। রক্ত পরীক্ষার কাজটি স্বাচিপ ও বিএমএ বিনা পয়সায় করার ব্যবস্থা করবে বলে আশা করছি।’ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিয়ন্ত্রণকে আমরা কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা এটা নিয়ন্ত্রণে আনবই। শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।        দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালয়েশিয়া সফর প্রসঙ্গে মেতুমন্ত্রী বলেন, কে দেশে, কে বিদেশে তা বিষয় নয়। ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কি না তাই দেখার বিষয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিই আসল কাজ।বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যে কোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবেলায়ও সরকার সফল হবে, ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাড়া-মহল্লায় এ পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় স্বাচিপ (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) বিনামূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করবে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেলসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মতিয়া চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা ধানমণ্ডি লেকের পাড় দিয়ে মশার ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com