রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ডেঙ্গু আক্রান্ত সকল পথশিশু ও অস্বচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

আদালত প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত সকল পথশিশু ও অস্বচ্ছলদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ২০ আগস্ট আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার করা রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। পথশিশুকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো নিয়ে গত ৩১ জুলাই পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ড. কাজী জাহেদ ইকবাল, মো. লুৎফর রহমান (রাসেল), ব্যারিস্টার অনিক আর হক।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জুলাই সাত বছরের এক পথশিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে শিশুটি হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com