শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেফতার

কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: গৃহবন্দি অবস্থায় থাকা কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নিরাপত্তার কারণে তাদেরকে হেফাজতে নিয়েছে তারা।খবর এনডিটিভি ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর।

খবরে বলা হয়েছে, সোমবার কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর তাদের গ্রেফতার করা হয়। রোববার থেকেই সাবেক এ দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরের বাসা থেকে গ্রেফতারের পর মেহবুবা মুফতিকে স্থানীয় সরকারী গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারতীয় সংবিধানে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদার ৩৭০ অনুচ্ছেদটি বাতিলের নির্দেশনা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। উল্লেখিত অনুচ্ছেদটি বাতিলের কারণে অবধারিতভাবে সংবিধানের ৩৫-ক ধারারও বিলুপ্তি ঘটল।

স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহ সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যসভায় এ ঘোষণা দেন। বিজেপি জোটের নির্বাচিত প্রতিশ্রুতি ছিল কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা।

এদিকে বিশেষ মর্যাদা বাতিলের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে কাশ্মীরে। এর প্রেক্ষিতে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি ও রাজনীতিবিদ সাজ্জাদ লোনসহ আরো বেশ কয়েকজনকে গৃহবন্দি করা হয়।

পরে সোমবার রাতে ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এক টুইটে মেহবুবা মুফতি লিখেছেন, আমাদের মতো নির্বাচিত প্রতিনিধিরা যারা শান্তির জন্য লড়াই করছি, তারা আজ গৃহবন্দি।

তিনি বলেন, বিশ্ব দেখছে, জম্মু ও কাশ্মীরে কীভাবে মানুষের কণ্ঠ রুদ্ধ করে দেয়া হয়েছে। যে কাশ্মীর এক ধর্মনিরপেক্ষ ভারতকে পছন্দ করেছে, সেখানে অকল্পনীয় মাত্রা নিপীড়ন চলছে। জেগে ওঠো ভারত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com