রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ষষ্ঠবারের মতো কারা হেফাজতে কাটবে খালেদার ঈদ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০১৯

ডেস্ক নিউজ: ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারবন্দি হওয়ার পর এ পর্যন্ত দুটি রোজার এবং একটি কোরবানির ঈদ কারা হেফাজতে কাটিয়েছেন খালেদা জিয়া। এর আগে এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই ঈদে কারাগারে ছিলেন বিএনপিপ্রধান।

এবারও কারা হেফাজতে ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ নিয়ে ষষ্ঠবারের মতো কারা হেফাজতে ঈদ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বর্তমানে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রয়েছেন তিনি। ফলে হাসপাতালেই কাটবে বিএনপিপ্রধানের ঈদ।

আগামীকাল সোমবার ঈদের দিন দলের জ্যেষ্ঠ নেতারা তাঁর সঙ্গে দেখা করতে আলাদাভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। সুযোগ পেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও নাতনি জাহিয়া রহমানসহ স্বজনরাও বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ঈদের দিন বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে ঈদের দিন সকালে দলের জ্যেষ্ঠ নেতারা চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে হাসপাতালে যাবেন। এ ছাড়া খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর পরিবারের সদস্যরাও অনুমতি চেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন দলের জ্যেষ্ঠ নেতারা প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে বনানীতে খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করবেন নেতারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com