মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান
মাধবপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন

মাধবপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মারপিটের কবল থেকে ছেলে কে উদ্ধার করতে গিয়ে সুজিত রেলি (৫৫) নামে এক বাবা খুন হয়েছেন। তিনি উপজেলার নয়াপাড়া চা বাগানের মৃত টুরু রেলির ছেলে। সোমবার সকাল ৭ টার দিকে নয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত সুজিতের পুত্রবধু সুষমা রেলি জানান, সুজিতের ভাই বুদু রেলি সোমবার সকালে পারিবারিক বিষয় নিয়ে সুজিতের মেয়েদের গালিগালাজ করে মারতে উদ্যাত হয়। এ সময় সুজিত রেলি ও তার ছেলে ধনু রেলি বাধা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। ঘটনার এক পর্যায়ে বদু রেলির পক্ষ নিয়ে তার চাচাত ভাই হেলাল ও সেলিম রেলি অতর্কিত ভাবে সুজিত রেলির বাড়িতে আক্রমন চালিয়ে সুজিত রেলি ও তার ছেলে ধনু রেলি কে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন সুজিত রেলি ও ধনু রেলিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত রেলিকে মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com