শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে আইএনএফ চুক্তি বাতিলের পর যুক্তরাষ্ট্র উচ্চগতি ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী বিষয়ক সচিব।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম ওই শীর্ষ কর্মকর্তা বলেন, রাশিয়ার সাথে স্বাক্ষরিত ওই চুক্তি বাতিলের পর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

গেল ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান নিকোলাস দ্বীপে আই.এন.এফ চুক্তিতে নিষিদ্ধ ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষার পর এ কথা জানালো পেন্টাগন।

গত ২ আগস্ট পরমাণু অস্ত্র সীমিত করতে ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে সাক্ষরিত আই.এন.এফ চুক্তি বাতিল করে ট্রাম্প প্রশাসন। স্নায়ুযুদ্ধের সময় সই হওয়া চুক্তি অনুযায়ী ৫শ’ কিলোমিটারের বেশি দূরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি নিষিদ্ধ থাকলেও চুক্তি বাতিলের পর একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আবারো অস্ত্র প্রতিযোগিতা শুরু হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com