মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

তুরাগে ৪৩ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

তুরাগে ৪৩ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৪৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। গ্রেপ্তারকৃত নারীর নাম আসমা আক্তার মুন্নি (৩৪)।

গতকাল রবিবার বিকাল ৪টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া থেকে সেই নারীকে গ্রেপ্তার করে র‌্যাব।

ইয়াবাসহ নারীকে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে জানান র‌্যাব-২ এর উপ-অধিনায়ক ও সদর কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আলী।

তিনি বলেন, রবিবার বিকাল ৪টার দিকে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়ায় অভিযান চালিয়ে ৪৩ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সেই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে তুরাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে তুরাগ থানার ওসি ‍নুরূল মোত্তাকিন বলেন, ইতিমধ্যেই ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com