শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা
আসামকে ‘সুরক্ষিত’ ঘোষণা করে সাংবাদিকদের রাজ্য ছাড়ার নির্দেশ

আসামকে ‘সুরক্ষিত’ ঘোষণা করে সাংবাদিকদের রাজ্য ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: এনআরসি বা নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর আসামে চলা চাপা উত্তেজনার মধ্যেই আসামকে ‘সুরক্ষিত এলাকা’ হিসেবে চিহ্নিত করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে জম্মু ও কাশ্মীরের পর দেশের দ্বিতীয় বড় রাজ্য হিসেবে সুরক্ষিত এলাকা’র ক্যাটেগরিতে আসলো আসাম। তবে উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য এই ক্যাটেগরির আওতায় থাকলেও আসামের মতো সেখানে এত কড়াকড়ি করা হয়নি।

সুরক্ষিত এলাকার ক্যাটেগরির আওতায় থাকা এলাকায় সংবাদমাধ্যমের বিচরণে বিধিনিষেধ আরোপ করা হয়। বিদেশী সাংবাদিকদের আসাম থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং যেসব বিদেশি সাংবাদিক ইতোমধ্যেই আসামে রয়েছেন তাদের বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এনআরসির তালিকা প্রকাশের পর থেকেই আসামে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসনও। গোটা আসামে বিপুল নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, এনআরসির প্রতিবাদে আসামে আগামী ৬ সেপ্টেম্বর ১২ ঘণ্টার বনদের (হরতাল) ডাক দিয়েছে একাধিক ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল। নেতৃত্বে রয়েছে অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী গত ৩১ আগস্ট আসামে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। ওই তালিকায় নাম বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের।

ভারত সরকার অবশ্য আগেই বলেছে, যাদের নাম চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান পায়নি সমস্ত আইনি পদক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত তাদের এখনই বিদেশি ঘোষণা করা যাবে না। এনআরসির বাইরে থাকা প্রতিটি ব্যক্তি বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। আবেদন করার সময়সীমা ৬০ থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, যাদের নাম তালিকা থেকে বাদ গেছে তাদের পক্ষে যুক্তি শোনার জন্য পর্যায়ক্রমে কমপক্ষে ১ হাজার ট্রাইব্যুনাল গঠন করা হবে। এর মধ্যে ১০০টি ট্রাইব্যুনাল ইতোমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং আরও ২০০টি আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই স্থাপন করা হবে। ট্রাইব্যুনালে কেউ মামলা হারলেও তারা উচ্চ আদালত এবং তারপরে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারবেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com