বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
নীলফামারীতে তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে মায়ের ‘আত্মহত্যা’

নীলফামারীতে তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে মায়ের ‘আত্মহত্যা’

নীলফামারীতে এক নারী তিন বছরের মেয়েসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার অভিযোগ করেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নীলফামারীর দারোয়ানি রেলস্টেশনের কাছে খুলনা থেকে ছেড়ে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসের নিচে পড়ে তারা নিহত হন।

নিহতরা হলেন- সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ধনিপাড়া গ্রামের তারেক রহমানের স্ত্রী টুলটুলি বেগম (২৩) ও মেয়ে বিষ্টি।

টুলটুলির ভাই বেলাল হোসেন অভিযোগ করেন, তার স্বামী তারেক কোনো কাজ করে না। নেশাগ্রস্ত হয়ে আমার বোনকে সময়-অসময় নির্যাতন করত। এই নির্যাতন সহ্য করতে না পেরে টুলটুলি তার তিন বছরের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে।

পুলিশও এ ঘটনাকে আত্মহত্যা বলে জানিয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার এসআই ফিরোজুল ইসলাম জানান, টুলটুলি তার মেয়েকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com