বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
পিরোজপুরে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম ছাত্রী বিয়ে, হাজতে ব্যাংক কর্মকর্তা

পিরোজপুরে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম ছাত্রী বিয়ে, হাজতে ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে প্রেমের ফাঁদে ফেলে, নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন এক ব্যাংক কর্মকর্তা। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর পৌর এলাকার ইয়াছিনের পুল এলাকা থেকে প্রতারক ব্যাংক কর্মকর্তা বাদল কুমার রায়কে (২৭) আটক করেছে পুলিশ।

প্রতারক বাদল হুলারহাট এলাকার রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত এবং জেলার সদর উপজেলার পাড়েরহাট এলাকার বাদুরা গ্রামের শিতাংশু কুমার রায়ের ছেলে।

এ বিষয়ে পুলিশের এসআই আরিফুর রহমান জানান, ওই প্রতারক যুবককে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, এক বছর আগে রূপালী ব্যাংকে কর্মরত হিন্দু ওই যুবক নিজেকে মুসলিম পরিচয় দিয়ে তার নাম বাদল শেখ বলে জানায়। সেই নামে ও মুসলিম বলে প্রেমের সম্পর্ক শেষে তিন দিন আগে আমাকে বিয়ে করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ব্যাংক কর্মকর্তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, আটক ব্যাংক কর্মকর্তা বাদল কুমার রায় থানা হাজতে রয়েছে। স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দিলে মামলা নেয়া হবে।

ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com