শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
‘গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝি, আলোচনা করে সমাধান করব’

‘গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝি, আলোচনা করে সমাধান করব’

ফাইল ছবি

 

‘ভুল বোঝাবুঝির কারণে বিএসএফ গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে আমরা মর্মাহত।  প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।’

আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে গতকাল বৃহস্পতিবার সকালে ভারতীয় জেলেকে আটকের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে গুলিবিনিময় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে, সবাই জানেন। বিজিবি পদ্মা নদীতে তাদের চ্যালেঞ্জ করলে জানা যায় তারা ভারতীয় জেলে। জেলেরা গিয়ে বিএসএফ-কে ঘটনা জানালে তারা আসেন। পরে, ভুল বোঝাবুঝিতে বিএসএফ গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।’ তিনি বলেন, ‘বিজিবির মহাপরিচালক বিএসএফ প্রধানের সঙ্গে কথা বলেছেন। উভয়পক্ষ বসে বিষয়টির সমাধান করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লা সীমান্তে র‌্যাব টহল দিতে গিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে যায়। ফলে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলোর সন্তোষজনক সমাধান করব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com