সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ । এসময় তিনি পুলিশ সদস্যদের প্রতি মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে কাজ করারও আহ্বান জানান।

আগামীকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

ডিএমপি’র ৪৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবদুল হামিদ বলেন,বাংলাদেশ পুলিশ দেশের প্রাচীণতম প্রতিষ্ঠান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাসহ দেশের সার্বিক উন্নয়নে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি বাণীতে উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়লগ্নে বাংলাদেশ পুলিশের প্রথম ‘সশস্ত্র প্রতিরোধ’ দেশপ্রেম ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মো: আবদুল হামিদ বলেন, বিগত বছরগুলোতে অকুতোভয় পুলিশ সদস্যগণ জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সদস্য মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। ‘আমি তাদের এ বীরত্বপূর্ণ অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি’।

বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ গঠনে এগিয়ে যাচ্ছে এ তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের এ গতিকে ত্বরান্বিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথ ভূমিকা পালন করবে- এটাই দেশবাসীর প্রত্যাশা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com