সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

আরও এক সপ্তাহ পেছালো নতুন সড়ক আইন প্রয়োগ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

‘নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আরও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। এরপর থেকে কঠোরভাবে আইনটি প্রয়োগ করা হবে। মূলত জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার বনানীর সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে নতুন সড়ক আইন বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সড়ক পরিবহনের নতুন আইন কার্যকর করার আগে এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছিলে। যাতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। মূলত কঠোর আইন প্রয়োগের আগে আরও সময় দেওয়া প্রয়োজন। তাই তাদের সচেতনতা বাড়াতে আরও এক সাপ্তাহ সময় বাড়ানো হলো। এরপর থেকে আইনটি কঠোরভাবে প্রয়োগ করা হবে। এছাড়া এ আইনের বিধি প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, নতুন এই সড়ক আইন প্রয়োগের আগে সবকিছু শেষ করেই মাঠে নামতে হবে। এজন্য নগরের ফুটপাতসহ পার্কিংয়ে শৃঙ্খলা ফেরানোর কাজ শুরু হয়েছে।

এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, অন্য দল নিয়ে এখন ভাবছি না। আওয়ামী লীগে যারা অনুপ্রবেশকারী, তাদের নিয়ে আমরা বেশি ব্যস্ত। দেশে যেসব রাষ্ট্রদূত আছেন, বিকেলে তাদের সঙ্গে কথা হবে। বিএনপি কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে, অভিযোগ করে, কী অভিযোগ করেছে, সে কথা আমাদের শুনতে বলে।

এসময় সড়ক পরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com