শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
দেশে পৌঁছেছে মইন উদ্দীন খান বাদলের মরদেহ

দেশে পৌঁছেছে মইন উদ্দীন খান বাদলের মরদেহ

মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের মরদেহ ভারতের হাসপাতাল থেকে দেশে আনা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তার মরদেহবাহী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাংলাদেশ জাসদের প্রেসিডিয়াম সদস্য ডা. মুস্তাক হোসেন জানিয়েছেন।

ভারতের বেঙ্গালুরুর নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান চট্টগ্রামের সংসদ সদস্য বাংলাদেশ জাসদের নেতা বাদল।

বছর দুই আগে ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন বাংলাদেশ জাসদের কার্যকরী পরিষদের সভাপতি বাদল। ৬৭ বছর বছর বয়সী এই রাজনীতিবিদ হৃদযন্ত্রের জটিলতায়ও ভুগছিলেন।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে মুস্তাক হোসেন জানান, মইন উদ্দীন খান বাদলের মরদেহ তার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় নেওয়া হচ্ছে। রাতে সেখানেই রাখা হবে।

‘শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ প্লাজায় মরদেহ নেওয়া হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন। এরপর সেখানে সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে ১১টার মধ্যে মরদেহ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে সড়কপথে রওনা হবে। আবহাওয়া খারাপ থাকায় বিমানে নেওয়া হবে না।’

শনিবার বাদ আসর চট্টগ্রামের দারুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

পরে চট্টগ্রামের বোয়ালখালীতে জানাজা শেষে বাদলের গ্রামের বাড়িতে তার বাবা-মায়ের কবরের পাশে বাদলকে দাফন করা হবে বলে মুস্তাক হোসেন জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com