শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

ডেস্ক: অবশেষে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী কবি গুলতেকিন খান। তিনি অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে বিয়ে করেছেন বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, দুই সপ্তাহ আগে ঢাকায় ছোট পরিসরে গুলতেকিনের বাসায় তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরই গুলতেকিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন। দুই সপ্তাহ পর ফিরে বন্ধু-বান্ধবসহ সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করবেন।

গুলতেকিন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী ছিলেন। হুমায়ূন শাওনকে বিয়ে করার আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর সন্তানদের নিয়েই জীবন কাটছিল গুলতেকিনের।

সূত্র আরও জানায়, গত সাত থেকে আট বছর ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। এ বন্ধুত্ব ধীরে ধীরে গভীর সখ্যতা থেকে প্রেমে গড়ায়। নিয়মিত সন্তানদের নিয়েও আফতাব আহমেদের সঙ্গে তার সুন্দর সময় কাটতে থাকে। এদিকে আফতাব আহমেদের সঙ্গে ১০ বছর আগে তার ব্যারিস্টার স্ত্রীর বিচ্ছেদ ঘটে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন।

গত ২৫ অক্টোবর গুলতেকিন তার ফেসবুক পেজে যৌথ ঘোষণা শিরোনামে ‘এবার বাতাস উঠুক তুফান ছুটুক’ স্ট্যাটাস দেন। এতে তার প্রিয়জনরা তাকে অভিনন্দিত করেন এবং তার ভালোবাসাময় জীবনের শুভকামনা করে অসংখ্য মন্তব্য করেন।

প্রসঙ্গত, ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক হুমায়ূন আহমেদকে বিয়ে করেছিলেন গুলতেকিন। পরে ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের ঘরে এক পুত্রসহ তিন কন্যা সন্তান রয়েছেন। ২০১২ সালে হুমায়ূন আহমেদ ক্যান্সারের সঙ্গে লড়াই করে ইন্তেকাল করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com