রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে রোল মডেল বাংলাদেশ: গণপূর্তমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ এখন কেবল উন্নয়নেরই নয়, দুর্যোগ ব্যবস্থাপনাতেও বিশ্বে একটি রোল মডেল। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।

দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের পাশে আছেন উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বুলবুলের আঘাতে পিরোজপুর জেলায় যে ক্ষতি হয়েছে তা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আপনারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন ইনশাল্লাহ।

বৃহস্পতিবার বিকাল ৩টায় নাজিরপুরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা পরিষদের উদ্যোগে উপজেলার নিহত পরিবারকে ২০ হাজার ও ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের প্রত্যেককে ৫হাজার টাকার আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহমুদ খান, তুহিন হালদার তিমির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসরাফিল, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আবদুল লতিফ প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com