বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর পালিয়েছেন ইউএনও ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর!
গাজীপুর মহানগর কড্ডা ৫ তলা বাইতুল গাফ্ফার জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

গাজীপুর মহানগর কড্ডা ৫ তলা বাইতুল গাফ্ফার জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

আবুল বাশার পলাশঃ ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে রোড এর পাশে গাজীপুর মহানগর কড্ডা এলাকায় পাঁচ তলা বাইতুল গাফ্ফার জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। কবিরাজ বাড়ী ৭ তলা এর সার্ভিক তত্বাবধায়নে, উক্ত মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগর আওয়ামিলীগ এর সভাপতি এড. মো. আজমত উল্লাহ খান। জমিদাতা ও প্রতিষ্ঠাতা কবিরাজ হাজী শেখ মো.মোজাম্মেল হক এর আমন্ত্রণে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামিলীগের সহ সভাপতি আফজাল হোসেন রিপন সরকার। ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ছামু খান ও সাধারন সম্পাদক শহীদ ইসলাম,সহ সভাপতি রহমান মাষ্টার, মোতাওল্লী শেখ মো. রাজু আহম্মেদ প্রমুখ। কবিরাজ হাজী শেখ মো.মোজাম্মেল হক বলেন মানুষ মরনশীল আপনি আমি কেউ পৃথিবীতে থাকবো না। একজন মুসলমান হিসেবে এই উদ্যোগ গ্রহন করতে পেরে আমি ধন্য।তাছাড়া এই এলাকায় ভালো মানের মসজিদ মাদ্রাসা নেই,তাই আমি আট শতক জায়গা দান করে উদ্যোগ গ্রহন করি।আজ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে পাইলিং ছাদ ঢালাই শেষ হবে,এবং ১ বছরের মধ্যে দৃশ্যমানহবে বলে আশাবাদী। এ ব্যাপারে সকলের সহ যোগিতা চেয়েছেন তিনি। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com