বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
বিরামপুরে দুই মাদক কারবারি আটক, কারাদণ্ড

বিরামপুরে দুই মাদক কারবারি আটক, কারাদণ্ড

দিনাজপুরের বিরামপুরে স্থানীয় নারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই দুজনকে আট মাস ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ ওই অভিযান চালায়।

গত মঙ্গলবার বিকেলে উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান ও ওসি মনিরুজ্জামানের কাছে এলাকায় মাদকসেবী ও কারবারিদের দৌরাত্ম্যের কথা জানিয়ে এ ব্যাপারে সহযোগিতা চান পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্টচাঁদপুর গ্রামের ২৫ জন নারী।

সাজাপ্রাপ্ত দুই কারবারি হলেন পৌর শহরের কৃষ্টচাঁদপুরের মৃত সাহাদ আলীর ছেলে সেলিম মিয়া ও মানিক মিয়ার স্ত্রী রোজিনা বেগম রোজী। এর মধ্যে সেলিম মিয়াকে আট মাস এবং রোজিনা বেগমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে দুই কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাদণ্ড দিয়েছেন। এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবী বা কারবারি কাউকেই ছাড় দেওয়া হবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com