বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
হঠাৎ করেই জেঁকে বসেছে শীত

হঠাৎ করেই জেঁকে বসেছে শীত

ডেস্ক : হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নামছে হুহু করে। বুধবার (১৭ ডিসেম্বর) শীতের মাত্রা আগের চেয়ে বেড়েছে। এরই মধ্যে দুয়েকদিনের মধ্যেই ২টি শৈত্যপ্রবাসহ আসছে বলে খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুয়েকদিনের মধ্যে দেশের উত্তর–পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়াবিদরা জানান, ২০, ২১ ও ২২ ডিসেম্বর দেশের কিছু কিছু জায়গায় প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর দ্বিতীয়টি ২৫ ডিসেম্বরের পর আসতে পারে। ২২ ডিসেম্বরের পর তাপমাত্রা বেড়ে যেতে পারে। আর ২৫ ডিসেম্বরের পর আবার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ পড়তে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শীতের এই সময়ে তাপমাত্রা কমে যেতে শুরু করে। এরইমধ্যে কমতে শুরুও করেছে।’

তিনি বলেন, ‘তাপমাত্রা কমে গিয়ে দেশের সব অঞ্চলে নয়, বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দুই একদিনের মধ্যেই শুরু হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলেও কিছুটা শৈত্যপ্রবাহ হতে পারে। এছাড়া অন্য এলাকার তাপমাত্রা কমবে।’

আবহাওয়া অধিদপ্তর থেকে আরো জানা যায়, বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ থেকে নেমে আজ ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহে ১৪ দশমিক ৬ থেকে কমে ১৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪ দশমিক ৩ থেকে কমে ১১ দশমিক ৪, খুলনায় ১৭ দশমিক ৪ থেকে কমে ১৫, বরিশালে ১৫ থেকে নেমে আজ তাপমাত্রা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের মতো আজও ১৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com