শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
শীত উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল

শীত উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শুক্রবার বিকেল ৩টায় দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় উদ্বোধন হলেও সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে সারা দেশ থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছুটে আসছেন।

সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীজুড়েই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বেলা ১১টা থেকে দীর্ঘ লাইনে দা‌ঁড়িয়ে নেতাকর্মীরা উদ্যানের সমাবেশস্থলে প্রবেশ করতে থাকেন। ভেতরের সমাবেশস্থল থেকে মাইকে নেতাকর্মীরা কে কোথায় বসবেন সে নির্দেশনা দেয়া হচ্ছে।

এবার আওয়ামী লীগের রাজনৈতিক বাঁকবদলে বড় পরিবর্তনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের নেতৃত্ব আসছে বলে নির্ভরযোগ্য দলীয় একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com