সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

সিটি নির্বাচনে মাঠে নামল ৪৩ ম্যাজিস্ট্রেট

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের জন্য মাঠে নেমেছেন ৪৩  নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোবাইল কোর্ট পরিচালনার জন্য তাদের নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আগে ও পরে পৃথক পৃথকভাবে দায়িত্ব পালন করবেন তারা। সোমবার (২৩ ডিসেম্বর) থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন। ৪৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ জন ও দক্ষিণে ২৫ জন দায়িত্ব পালন করবেন।

এছাড়া ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট চারদিন ১২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। তাদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনে ৫৪ জন এবং দক্ষিণে ৭৫ জন দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণের দুইদিন আগে থেকে ভোটগ্রহণের পরদিন পর্যন্ত প্রতি সাধারণ ওয়ার্ডে তাদের একজন করে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়। পরিপত্রে আরও উল্লেখ করা হয়, মোবাইল কোর্ট আইন- ২০০৯ এর আওতায় আচারণবিধি প্রতিপালন এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন- ২০০৯, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা- ২০১০ অনুযায়ী নির্বাচনী অপরাধ ও আইন-শৃংখলা রক্ষার নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ভোটগ্রহণের পরের দিন পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com