সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

জনগণের জন্য কাজ করুন : পুলিশের প্রতি রাষ্ট্রপতি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, পুলিশ জনগণের। তাই পুলিশকে জনগণের জন্যই কাজ করতে হবে। রাষ্ট্রপতি পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে এক অনুষ্ঠানে বলেন, ‘পুলিশ হচ্ছে জনগণের জন্যৃসুতরাং তাদের জন্য কাজ করুন।’ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ জওয়ানদের পরামর্শ দেন। মানুষ পুলিশের কাছে যায় তাদের সহায়তা চাইতে উল্লেখ করে আব্দুল হামিদ বলেন,‘ হয়রানি ছাড়াই জনগণের সেবা নিশ্চিত করুন এবং সেবা প্রত্যাশিদের জন্য তাদের প্রত্যাশিত প্রতিকারের ব্যবস্থা করুন। তাহলেই মানুষ পুলিশকে তাদের বন্ধু ভাবতে পারবে।’ তিনি আরো বলেন, ‘অপরাধ মোকাবেলায় জনগণের সমর্থনও অপরিহার্য।’

পুলিশকে বাংলাদেশের একটি গৌরবময় প্রতিষ্ঠান অভিহিত করে রাষ্ট্রপতি ১৯৭১ বাংলাদেশের সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন। রাষ্ট্রপতি এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং নৈশভোজে যোগদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, সংসদ সদস্যগণ, মহাপুলিশ পরির্দশক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, এবং উর্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com