বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কেরানীগঞ্জের সেই কালা মাগুর এবার নিষিদ্ধ পলিথিনের দালাল
দেশে ২ লাখ ৫০ হাজার ভিক্ষুক রয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

দেশে ২ লাখ ৫০ হাজার ভিক্ষুক রয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

ভিশন বাংলা ডেস্ক: বিভিন্ন জেলার প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের চাহিদাপত্র অনুযায়ি দেশে বর্তমানে ২ লাখ ৫০ হাজার ভিক্ষুক রয়েছে। শতকরা হিসাবে ০.১৭ ভাগ মানুষ ভিক্ষা বৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

আজ সোমবার সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সংসদে এ কথা জানান।

তিনি জানান, তবে ভিক্ষুকের সংখ্যা নির্ধারণে সমন্বিতভাবে কোন জরিপ পরিচালিত হয়নি। তারপরও জেলা প্রশাসন ও সমাজকল্যণ কার্যালয় থেকে পাঠানো চাহিদা পত্রের ভিত্তিতে ভিক্ষুক পুর্নবাসনের জন্য মোট ৪৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়।

এর বিপরীতে গত অর্থ বছরে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচিতে ৩ কোটি টাকা এবং চলতি অর্থবছরে ৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com