শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ভোটের দিন ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ

ভোটের দিন ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। আজ বুধবার এ তথ্য জানান তিনি। এছাড়াও পুলিশের অনুরোধে ভোটের দিন ব্যক্তিগত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।

ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিকল্পনা নির্ধারণ করতে নির্বাচন কমিশনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সচিব জানান, প্রায় আড়াই হাজার কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রোধে সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।

বৈঠক শেষে এদিকে আইজিপি বলেন, উৎসবমুখর পরিবেশেই ভোটের প্রচারণা চলছে। আর এ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন আইজিপি।

নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক এ বৈঠকে পুলিশ মহাপরিদর্শক ছাড়াও র‌্যাব মহাপরিচালক ও বিজিবি পরিচালকসহ বিভিন্ন বাহিনীর উর্ধতন কর্মকর্তারা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com