শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
লক্ষ্মীপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

লক্ষ্মীপুরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জনি সাহা : দেশে নতুন করে আরও দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। লক্ষ্মীপুর ও বগুড়া জেলায় এ দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। জেলার নাম অনুযায়ী বিশ্ববিদ্যালয় দুটির নামকরণ করা হয়েছে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ দুটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

সচিব বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ওই দুই জেলায় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হলেও এখন স্থান নির্বাচন করা হয়নি।

দুই বিশ্ববিদ্যালয়ের আইনেই ৫৫টি করে ধারা রয়েছে। এতে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও গুরুত্বপূর্ণ ধারাগুলোর মধ্যে ৯ ধারায় মহামান্য আচার্য, ১০ ও ১১ ধারায় উপাচার্য, ১২ ধারায় উপ-উপাচার্য, ১৩ ধারায় কোষাধ্যক্ষ, ১৮-২০ ধারায় সিন্ডিকেট, ২১-২২ ধারায় অ্যাকাডেমিক কাউন্সিল, ২৯-৩০ ধারায় অর্থ কমিটি সংশ্লিষ্ট বিধান রয়েছে।

এ দুই আইনের আলোকে ২১টি অনুচ্ছেদ সংবলিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির খসড়া আইনের ফাঁকে সংযুক্ত করা আছে।
উল্লেখ্য, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৪৪টি। নতুন দুটি হলে এ সংখ্যা দাঁড়াবে ৪৬টি। অন্যদিকে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১০৫টি। এর মধ্যে ৯০টিতে শিক্ষা কার্যক্রম চালু আছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com