সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

বাংলাদেশ থেকে শ্রমিক-গৃহকর্মী নিতে আগ্রহী মালয়েশিয়া

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় এই মুহূর্তে কর্মী সংকট আছে। তাই দ্রুত বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলতে আগ্রহী তারা।  এছাড়া বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতেও আগ্রহী দেশটি। মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান একথা জানিয়েছেন।আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান বৈঠক করেন। বৈঠক শেষে তিনি একথা জানান।

কুলাসেগেরান বলেন, ‘আমার শ্রমবাজার চালুর ব্যাপারে কিছু বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ২৬ তারিখ আছে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং।  আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা কয়েকটি বিষয় ফাইনালাইজড করতে মিটিংয়ে আসবেন। এরপর আমি পুরো বিষয়টি আমাদের মন্ত্রিসভায় উপস্থাপন করবো অনুমোদনের জন্য।’তিনি বলেন, ‘এখানে জরুরি বিষয় হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কর্মী নিতে চাই। এজন্য আমি বাংলাদেশে এসেছি। এই মুহূর্তে মালয়েশিয়ায় কয়েক লাখ বাংলাদেশি কর্মী আছে। আমাদের অর্থনীতির আকার বাড়ছে। এজন্য আরও কর্মী দরকার। এর চেয়ে বড় বিষয় আমরা শ্রমবাজারের পরিধি বৃদ্ধি করেছি। আমরা গৃহকর্মী নিতে আগ্রহী। আশা করি খুব দ্রুত আমরা সব নির্ধারণ করতে পারবো।’এসময় ইমরান আহমদ বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা এক জায়গায় একমত হয়েছি, যে আমাদের খুব দ্রুত শ্রমবাজার  খুলতে হবে। এর বাইরে যেটা আছে যে এবার আমরা গৃহকর্মী পাঠাবো মালয়েশিয়ায়। অনেক আলাপ হয়েছে। এগুলো আগামী বুধবার জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় চূড়ান্ত করা হবে। খুব শিগগিরই আমরা যে কোনও একটা সিস্টেমে মালয়েশিয়ার শ্রম বাজার খুলবো।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com