শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রায় নিয়ে সরকারের করণীয় কিছু নেই : নাসিম

রায় নিয়ে সরকারের করণীয় কিছু নেই : নাসিম

ফাইল ছবি

রায় নিয়ে সরকারের করণীয় কিছু নেই উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একটি রায় হতে পারে, যে কোনো রায় হতে পারে। এটা আদালতের ব্যাপার।

তিনি বলেন, ‘এখানে সরকারের করণীয় কিছু নাই। কেউ যদি দোষী হয় তার শাস্তি হবে। নির্দোষ হলে খালাস পাবে। এই রায়কে কেন্দ্র করে বিএনপি-জামাত জোট অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এটি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। জনগণ প্রতিরোধ করবে। আওয়ামী লীগের কিছু করার নাই।’

নাসিম আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্যাতনের প্রশ্নই উঠে না। যারা হাইকোর্টের সামনে পুলিশের উপর হামলা চালিয়েছে। একটি রায়কে কেন্দ্র করে তারাই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে। পুলিশের গাড়ি থেকে আসামী ছিনতাই করেছে।

এধরনের রাজনৈতিক দল সন্ত্রাসী দলে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, জননিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনী যা করা দরকার তাই করছে। নির্বাচনের সাথে এর কোন সম্পর্ক নেই। নির্বাচন এখনও অনেক দূরে আছে। আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে জোটবদ্ধভাবে করা হবে।

পরে মন্ত্রী আড়াইহাজার সৈয়দ মঞ্জুর স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com