শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিমলায় স্বামীর হাতে স্ত্রী খুন

ডিমলায় স্বামীর হাতে স্ত্রী খুন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী জেলার ডিমলা উপজেলা ২নং বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া হোসেনের মোড় নামক স্থানে বানার উদ্দিনের কন্যা মহেছেনা বেগম (৩৬) মঙ্গলবার দিবাগত রাত্রে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। মহেছেনা বেগমের মাতা আছিয়া খাতুন জানান গত ২০ বছর পূর্বে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম বালিয়াঘাটা গ্রামের মৃত: শহর উল্লার ছেলে মোফাজ্জল হোসেনের সাথে বিবাহ হয়। বিবাহর পরে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহন করে। মোফাজ্জল হোসেন তার নিজ জেলায় আরও দুইটি বিয়ে করার ফলে মহেছেনা বেগমকে নিয়ে ডিমলা থানার বালাপাড়া গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বেশিরভাগ সময় মহেছেনার স্বামীর বিভিন্ন জায়গায় কাজকর্ম করে আসিত এবং তার স্ত্রী মহেছেনা বেগমের কোন ধরনের ভরন না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে দিধাদ্বন্দ ও ভুলবুঝাবুঝি চলিয়া আসিতেছে। এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল সকালে মোফাজ্জল হোসেন তার শ্বশুড় বাড়ীর আশপাশে অনেকে দেখতে পায়। মৃত্যুর কন্যা সুমাইয়া আক্তার (৬ষ্ঠ শ্রেণির ছাত্রী) সংবাদকর্মীকে বলেন রাতে হঠাৎ করে আমার মায়ের চিৎকার শুনতে পাইয়া দেখি আমার মাকে আমার বাবা ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে এলাকাবাসী ডিমলা থানায় খবর দিলে ডিমলা থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে মহেছেনার রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চেত করে বলেন মামলা প্রক্রিয়াধীন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com