বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
মুচলেকা দিয়ে ছাড়া পেলেন কোচিং সেন্টারের ৫ শিক্ষক

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন কোচিং সেন্টারের ৫ শিক্ষক

এসএসসি ও সমমানের পরীক্ষা চলার সময় কোচিং সেন্টার চালু রাখায় দিনাজপুরের চিরিরবন্দরে পাঁচ শিক্ষককে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা।

 

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এসএসসি পরীক্ষা চলার সময় দেশের সব কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও উপজেলার কোচিংগুলো খোলা রেখেছিলেন ওই শিক্ষকরা।

 

খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী বেশ কিছু কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেগুলোর পরিচালকসহ পাঁচজনকে আটক করেন।

 

আটকরা হলেন ফরিদুল বিদ্যা নিকেতনের পরিচালক ও শিক্ষক রবিউল ইসলাম, ফ্রেন্ডস কোচিং সেন্টারের পরিচালক জুবায়ের আলম, শিক্ষক সামসুল আলম ও হাবিবুর রহমান ও সানলাইট কোচিং সেন্টারের শিক্ষক আল আমিন।

 

পরে ‘পরীক্ষা চলাকালীন কোচিং আর করাবেন না’ এই মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com