শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
অভিনেতা লিটু আনামের বাসায় দূ:সাহসিক চুরি

অভিনেতা লিটু আনামের বাসায় দূ:সাহসিক চুরি

অন্তর রায় প্রিন্স , ঠাকুরগাঁও প্রতিনিধি : বিশিষ্ট অভিনেতা লিটু আনামের ঠাকুরগাঁওয়ের আশ্রম পাড়ার বাড়িতে খাবারের সাথে চেতনাশক ওষুধ মিশিয়ে ও স্প্রে করে পরিবারে পাঁজনকে অজ্ঞান করে ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় তিন লক্ষ টাকাসহ বাড়ীর মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

অচেতন চারজন হলেন- লিটু আনামের মা সালেহা চৌধুরী (৬৮), বড় ভাই শফিউল আনাম পারভেজ এর স্ত্রী ফাইরুল হাবিবা বিভা (৪৪), তাদের দুই সন্তান সুপ্রভ (৮) ও সুঋদ্ধ (৪)।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে লিটু আনাম নাস্তা খেয়ে ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়ার সময় জানায় তার খুব ঘুম পাচ্ছে। সে বাড়ি থেকে যাওয়ার পর লিটু আনামের বড় ভাইয়ের স্ত্রী ফাইরুল হাবিবা বিভা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও নাস্তা খেলে তাদেরও প্রচন্ড ঘুম পায়। এসময় তারা তাদের নিজ নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। বিকালে কয়েক মিনিটের জন্য ঘুম ভাঙলেও পরক্ষণে আবারো তারা সকলেই ঘুমিয়ে পড়ে।

এরপর আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে ছেলে স্কুল যাবার জন্য তাকে ডেকে দিলে তিনি চোখ খুলে দেখেন ঘরের দরজা সব খোলা রয়েছে এবং অন্য দুটি ঘরের কাপড় ও আসবাবপত্র এলোমেলো অবস্থা পড়ে রয়েছে। এছাড়াও আলমারিতে রাখা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকারসহ নগদ প্রায় তিন লক্ষ টাকা চুরি হয়ে গেছে ।

পরে থানায় খবর দিলে এসআই আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। খাবারের সাথে চেতনাশক ওষুধ মিশিয়ে অথবা কক্ষে স্প্রে জাতিয় কিছু ছিটিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম তদন্তে নেমেছে বলেও জানান ওসি তানভিরুল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com